দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব বিরোধের জেরে ইসলামি যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। উপজেলার সাহলেনগর এলাকায় বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
নিহত বুলবুল (৩৫) ওই এলাকার রাজা মাস্টারের ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামি যুব আন্দোলনের বন্দর শাখা কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, চব্বিশের গণ-অভ্যুত্থান আন্দোলনের সময় বুলবুলের রিকশার গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় কিশোর গ্যাং লিডার সিফাত ও তার বাহিনীর সদস্যদের আসামি করে মামলা করেন বুলবুল। পরে মামলা তুলে নিতে আসামিরা হুমকি দিলে তাদের মধ্যে বিরোধ বাড়তে থাকে।
এর জেরে বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকাতে বুলবুলকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় সিফাত সহ তার বাহিনীর সদস্যরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বুলবুলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে রাতেই কিশোর গ্যাং লিডার সিফাত সহ ৬ জনকে আটক পুলিশ। তারা চিহ্নিত সন্ত্রাসী। হত্যার জড়িত পালিয়ে অন্যদের আটক ও মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
কেএম